শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » রাজনীতি » সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স
প্রথম পাতা » রাজনীতি » সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স
৫৯০ বার পঠিত
শুক্রবার ● ৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক প্রিন্স

এস ডব্লিউ:---    বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। শুক্রবার ৪ ফেব্রুয়ারি পার্টির দ্বাদশ কংগ্রেস পরবর্তী কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় এ নির্বাচন হয়। এতে শাহ আলম সভাপতি, রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক, মিহির ঘোষ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 শুক্রবার সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে কেন্দ্রীয় কমিটির সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদকের পদের জন্য ভোটাভুটি হয়েছে। গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়। এবারের কংগ্রেসের স্লোগান ছিল ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯।

কংগ্রেসে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। শুক্রবার অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নতুন নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবিব, রুহিন হোসেন, জলি তালুকদার, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মণ্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, এমদাদুল হক, মনিরা বেগম, ডা. ফজলুর রহমান, সোহেল আহমেদ, মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. কিবরিয়া, আনোয়ার হোসেন, আবিদ হোসেন, আইনুন নাহার সিদ্দিকা, মহসিন রেজা, মোতালেব মোল্লা, নিমাই গাঙ্গুলী, সুব্রতা রায়, শামছুজ্জামান সেলিম, হাসান তারিক চৌধুরী, লাকী আক্তার, কাবেরী গায়েন, এ এন রাশেদা, লুনা নূর, আসলাম খান, মানবেন্দ্র দেব।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)