রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
খুলনার পাইকগাছায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ১৭ মে রবিবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারে রহমান গাজী এবং কপিলমুনি বাজারে বিশ্বজিৎ কুমার দাসকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়সহ থানা পুলিশের সদস্যরা।
জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য ও সংশ্লিষ্ট ওষুধ বিক্রি এবং ব্যবসা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 