রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি » সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধি : সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করবে। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ৩০ হাজার কোটি টাকা বাইরে পাচার করেছে।
শনিবার দুপুরে মাগুরা বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রী কলেজে এক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে সংস্কৃতি মন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ অ্যাড. নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এড.নেওয়াজ হালিমা আর্লি। এছাড়া বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জেলা জামাত ইসলামের আমীর এমবি বাকের ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী হায়াত আলী।
বক্তারা বলেন, মাগুরা জেলার মধ্যে লেখাপড়া এবং পরিবেশগত দিক দিয়ে নাজির আহমেদ ডিগ্রী কলেজ অন্যতম সেরা। কলেজটিকে দ্রুত জাতীয়করণের দাবি করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু
পাইকগাছা পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
জ্বালানী সংকটে বাড়ছে গোবরের তৈরি মশালের চাহিদা বাড়ছে
দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি
পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ শুরু
পাইকগাছায় বেড়েছে ভেনামী চিংড়ির উৎপাদন; অচিরেই বাণিজ্যিক চাষের প্রত্যাশা
সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে 