শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
১১৮ বার পঠিত
সোমবার ● ২৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক

---খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি ইমনকে খাগড়াছড়ির রামগড় থানা এলাকা থেকে আটক ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল এলাকার মৃত ছবিদুল গাজীর মেয়ে সাদিয়া আক্তার তন্নী (১৫)কে ৮ জুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় খাগড়াছড়ি জেলার রামগড় থানার সোনাইপুল গ্রামের মৃত মোস্তফার ছেলে ইমন (২০)।

এ ঘটনায় তন্নী নিখোঁজ হওয়ার পর ১১ জুন তার পরিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডির ভিত্তিতে থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।  এ ঘটনায় ২৮ জুন ভিকটিমের মামী বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২৩।

এদিকে তদন্তের ধারাবাহিকতায় ২৮ জুন রবিবার সন্ধ্যা ৭টার দিকে রামগড় থানা পুলিশের সহযোগিতায় রামগড় সোনাইপুল এলাকায় অভিযান পরিচালনা করে ইমনের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সময় অপহৃত কিশোরী সাদিয়া আক্তার তন্নীকেও উদ্ধার করে পুলিশ।

অভিযানটি পরিচালিত হয় সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার সার্বিক দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুকান্ত বিশ্বাস ও থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, জিডির পর থেকেই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করতে আমরা সক্ষম হই এবং ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আটক করে সোমবার ভোরে পাইকগাছায় আনা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)