শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী
প্রথম পাতা » আঞ্চলিক » দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী
৫৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী

 

 

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর প্রতিনিধি;

 ---বৃহস্পতিবার ১৯ মে  সকাল ১০ টায় বাগেরহাট প্রেসক্লাব চত্ত্বরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এবং বেসরকারকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

মুখার্জী রবীন্দ্র নাথ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য তুলে ধরেন পূর্ণিমা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজমা আক্তার, বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য শেখ আব্দুল হাছিব, ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক ও আশার আলো উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাকলী সরকার, ফোরামের অধিপরামর্শ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, সাধারণ সদস্য এ্যাড. লুনা সিদ্দীকি প্রমূখ।

মানববন্ধনে উত্থাপিত দাবীতে বলা হয় জলবায়ু পরিবর্তন ও দূর্যোগকে মাথায় রেখে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃনির্মান ও ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য ২০২২-২৩ অর্থ বছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তারা বাগেরহাটে সুপেয় পানি সরবরাহে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন ও প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করেছেন।

মানববন্ধনে আরও বলা হয় ভৌগলিক অবস্থানগত কারনে ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষি, প্রভৃতির কারণে উপকূলীয় এলাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলা। সুপার সাইক্লোন আম্ফান ও ইয়াসের পর এখনো জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। বরং স্বাভাবিক জোয়ারের পানিতেই উপকূল এলাকা প্লাবিত হচ্ছে। গত কয়েক বছরে সুন্দরবন এলাকায় সুপেয় পানির সংকট বেড়েছে। সুন্দরবন উপকূলে ৬৫ % সুপেয় পানি থেকে বঞ্চিত। শুস্ক মৌসুমে বাগেরহাটের পাঁচটি উপকূলীয় উপজেলার এলাকগুলোর পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকট দেখা দেয়। যার ফলে বাধ্য হয়ে লবণাক্ত পানি ও দূষিত পানি পানের ফলে এলাকার মানুষ পেটের পীড়া সহ নানাবিদ পানিবাহিত রোগে আক্রান্তের শিকার হয়। বিশেষ করে শুস্ক মৌসুমে বেশি আক্রান্তের শিকার হয় শিশুরা। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বেশি বেশি সরকারী ও বেসরকারী উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছেন তারা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)