রবিবার ● ৫ জুন ২০২২
প্রথম পাতা » কৃষি » চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
প্রেস বিজ্ঞপ্তি:
বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ জুন রবিবার সকাল ৭.১৫ মিনিটে ক্লাবের সদস্যদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।
বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শাহ্জাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব শিশমোহাম্মদ, কলেজ শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপি বাড়ির ছাদ, টব এবং আঙিনায় গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়। সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে ক্লাব সভাপতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক রেডিও শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।






মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে
মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা
মাগুরায় আমের মুকুলে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি 