রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
পাইকগাছা ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
পাইকগাছায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। সভাপতিত্ব করেন, উপজেলা কমিটির সহ-সভাপতি সমীরণ কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা নির্মল মজুমদার, হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বিভূতিভূষণ সানা, সাকিয়ার রহমান, মিজানুর রহমান, জগদীশ রায়, সেবানন্দ রায়, শেখ মাসুদ, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু,
প্রভাষক বজলু, পার্থপ্রতীম চক্রবর্তী, ফাইমিন সরদার, রায়হান পারভেজ রনি, আবির আক্তার। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।






মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ
পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক
দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার 