শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মটরবাইক দুর্ঘনার ৬ দিন পর মাস্টার্স পড়ুয়া প্রীতিলতা মন্ডলের মৃত্যু
পাইকগাছায় মটরবাইক দুর্ঘনার ৬ দিন পর মাস্টার্স পড়ুয়া প্রীতিলতা মন্ডলের মৃত্যু
পাইকগাছায় মটরবাইক দুর্ঘনার ৬ দিন পর লাইফ সাফটে থাকাবস্থায় মাস্টার্স পড়ুয়া প্রীতিলতা মন্ডল মৃত্যুর কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিল। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার আকাল মৃত্যু হয়। পৃতি পাইকগাছা পৌরসভার সরলের বাসিন্দা ব্র্যাক কর্মী গোপাল মন্ডলের স্ত্রী ও বাতিখালী গ্রামের মৃতঃ ধীরেন্দ্র নাথ মন্ডলের কন্যা। পারিবারিক সুত্র জানিয়েছে, গত শনিবার বিকেলে স্বামী ও শিশু পুত্র সৃজন সহ পৃতি মোটরসাইকেল যোগে স্বামীর কর্মস্থলে সাতক্ষিরার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বড়দল ব্রীজ পার হয়ে আশাশুনির কাছাকাছি পৌছালে মোটর বাইকটি একটি গরুর সাথে ধাক্কা লাগলে পিছন থেকে পৃতি পিচের রাস্তায় সিটকে পড়ে মাথায় গুরুতর ভাবে আঘাত পায়। দুর্ঘটনায় স্বামী ও শিশুপুত্রও আহত হয়। প্রথমে প্রীতিকে আশাশুনি হাসপাতাল, পরে সাতক্ষিরা ও সর্বশেষ খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। এখানে মস্তিস্কে অস্ত্রাপচার করে আইসিইউতে রাখা হয়। এখানে শারিরিক অবস্থার অবনতি ঘটায় তাকে বৃহস্পতিবার আবু নাসের হাসপাতালে স্থানান্তার করা হয়। রাত ১০ টার দিকে তার অকাল মৃত্যু ঘটে।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 