সোমবার ● ২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান
পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান
“হে নবীন, আলোর মিছিলে” এ শ্লোগানে পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় ও মুখে মিষ্টি তুলে দিয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের বরণ করে নেয়। শুরুতে বিদ্যালয় প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র ৫ লক্ষ টাকার অনুদানের ঘোষনায় কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও স্বাস্থ্য কর্মী নূর আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন অবঃ প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, ব্যবসায়ী পিযুষ কুমার সাধু, সংরক্ষিত ইউপি সদস্যা খুকুমনি বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আনারুল ইসলাম ও আছমা নাছির। সিনিয়র শিক্ষক শংকর প্রসাদ মুনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, নার্গিস আক্তার, কনিকা ঘোষ, জি,এম,শওকত হোসেন, রীতা রায়, ফাতেমা খাতুন, তপন কুমার মন্ডল ও ১০ শ্রেনীর ছাত্রী আজিমুন্নাহার। এ সময় আরোও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মহিববুল্লাহ, সুশান্ত হালদার, অমিতাভ বিশ্বাস সহ অবিভাবকবৃন্দ।![]()






মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান 