শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান
৪৮৫ বার পঠিত
সোমবার ● ২ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

--- “হে নবীন, আলোর মিছিলে” এ শ্লোগানে পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় ও মুখে মিষ্টি তুলে দিয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের বরণ করে নেয়। শুরুতে বিদ্যালয় প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র ৫ লক্ষ টাকার অনুদানের ঘোষনায় কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও স্বাস্থ্য কর্মী নূর আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন অবঃ প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, ব্যবসায়ী পিযুষ কুমার সাধু, সংরক্ষিত ইউপি সদস্যা খুকুমনি বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আনারুল ইসলাম ও আছমা নাছির। সিনিয়র শিক্ষক শংকর প্রসাদ মুনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, নার্গিস আক্তার, কনিকা ঘোষ, জি,এম,শওকত হোসেন, রীতা রায়, ফাতেমা খাতুন, তপন কুমার মন্ডল ও ১০ শ্রেনীর ছাত্রী আজিমুন্নাহার। এ সময় আরোও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মহিববুল্লাহ, সুশান্ত হালদার, অমিতাভ বিশ্বাস সহ অবিভাবকবৃন্দ।---





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

আর্কাইভ