শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা
২০৮ বার পঠিত
সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা

---মাগুরা প্রতিনিধি : মাগুরার সকল সরকারি হাইস্কুলের শিক্ষকদের দাবি দেওয়ার আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষা  অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের এ সিদ্ধান্তে  ক্ষোভ ও অসন্তুষ্টি প্রকাশ করেছে শিক্ষার্থীসহ অভিভাবকরা।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম  এবং মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়াদ্দার রবিবার দিবাগত রাতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা স্থগিত এর ঘোষণা দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তারা জানান, শিক্ষকদের নবম গ্রেডে উন্নিত এবং  টাইম এস্কেলের দাবিতে সারা বাংলাদেশেই এই আন্দোলনের ডাক দেয়া হয়েছে। তাই হঠাৎ করেই  ১ ডিসেম্বর থেকে পরবর্তী সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
অভিভাবক মিজানুর রহমান রেন্টু বলেন, হঠাৎ এভাবে পরীক্ষা বন্ধ হয়ে গেলে ছেলে মেয়েরা তাদের মনোবল এবং লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে। ছাত্র-ছাত্রীকে জিম্মি করে শিক্ষকরা তাদের দাবি আদায়ের আন্দোলন করবে তা খুবই দুঃখজনক। বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি  শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ করা উচিত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইভা খাতুন জানান, পরীক্ষার প্রস্তুুতি নিয়ে স্কুলে এসে জানতে পারি পরীক্ষা হবে না এবং কবে হবে তাও স্যাররা বলতে পারেননি। খুবই খারাপ লাগছে।
শিক্ষার্থী  শাকিরা ইসলাম স্নেহা জানান, আদৌ পরীক্ষা হবে কিনা আমরা জানি না ।আমরা কি এখন লেখাপড়া করব না বন্ধ করে বসে থাকবো বুঝতে পারছি না। শিক্ষকরা আন্দোলন করবে করুক আমাদের পরীক্ষা বন্ধ করে কিসের আন্দোলন?
মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, হঠাৎ করে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দাবী দেওয়ার আন্দোলন দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)