শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ৩০ মে ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
প্রথম পাতা » রাজনীতি » শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
১৮০ বার পঠিত
শনিবার ● ৩০ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

---খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা, উচ্চ পদস্থ নেতাদের সম্পর্কে খারাপ আচরণ করার দায়ে জামায়াতের সদস্য (রোকন) পদ থেকে রাড়ুলী ইউনিয়নের শেখ মহিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে।

 ২৭ মে বুধবার খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত এক চিঠি গত ২৭ মে পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানকে প্রেরণ করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আশা করি মহান আল্লাহর অপার মহিমায় কুশলেই আছেন। আপনাকে এই মর্মে অবগত করা যাচ্ছে, আপনার উপজেলার রাডুলী ইউনিয়নের সদস্য (রুকন) মহিদুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলাভঙ্গ করায় এবং দায়িত্বশীলদের উপর মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হলো। একইসাথে তাকে সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হল।

জামায়াত নেতা মহিবুল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কিছুদিন আগে একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়। দলের এই সিদ্ধান্ত না মেনে ঈদুল আজহার পরদিন শুক্রবার ইউনিয়নব্যাপী অনুসারীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন শেখ মহিবুল্লাহ।

রাড়ুলী ইউনিয়ন জামায়াতের রোকন শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সে-কারণে গত ১১ মে আমি দল থেকে অব্যাহতির জন্য আবেদন করি। আজ বহিষ্কারের চিঠি পেয়েছি। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব।

পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রোকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন জেলা জামায়াতের আমির।





রাজনীতি এর আরও খবর

৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)