শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
প্রথম পাতা » আঞ্চলিক » তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
১৯০ বার পঠিত
রবিবার ● ২৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ

---খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর কুরবানির পশুর হাট তিনপক্ষের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৩০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের প্রভাব বিস্তারে ও গরুর হাটের খাজনা আদায়ের নামে অর্থ বাণিজ্যের লক্ষ্যে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গদাইপুর বাজারে পশুর হাট বসাতে তিনটি পক্ষ আবেদন করে। কোন পক্ষই নিজেদের ছাড় দিতে নারাজ। ত্রিমুখী টানা হেছড়া এবং  কয়েকজন ব্যক্তির কারণে বিভিন্ন এলাকার গরুর খামারি, ব্যাপারী, ফড়িয়া, খুচরা গরু লালনপালনকারী ও ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। বিগত সময়ে কুরবানির ঈদের ১০-১৫ দিন আগেই  কুরবানির পশু বিকিকিনি শুরু হয়ে যেত। সকাল থেকে রাত ৮-৯টা পর্যন্ত কুরবানির পশুর হাটে লোক ও পশুতে জমজমাট থাকত। কিন্তু চলতি বছর পশুর হাট না বসায় ফাঁকা অবস্থা বিরাজ করছে। এতে সবার মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ  করছে।

গদাইপুরের বাসিন্দা স্কুলশিক্ষক বাবর আলী গোলদার বলেন, কোনো ঝামেলা ও চাঁদাবাজি ছাড়াই গদাইপুর হাটে অসংখ্য গরু-ছাগল বিক্রি  হতো। এ হাটের একটা ঐতিহ্য ছিল। বিভিন্ন এলাকা  থেকে ক্রেতা ও বিক্রেতাদের মিলন মেলা বসত।

খুলনার পাইকগাছা আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত সব থেকে বড় কোরবানির পশুর হাট এই গদাইপুর। যোগাযোগ ব্যবস্থা ভালো ও সুন্দর পরিবেশ থাকায় পশুর বাজারে বিক্রেতা ও ক্রেতা সাচ্ছান্দের সাথে পশু বেচা- কেনা করতে পারত। কিন্তু একেবারে স্বার্থসংশ্লিষ্ট কারণে তিনটি পক্ষ হাটের ইজারা নিতে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে আবেদন করেন। তিন পক্ষই অনড় থাকায় বিষয়টি জেলা প্রশাসক দপ্তর পর্যন্ত  গড়ায়। শেষমেশ জেলা প্রশাসক  ইজারা বন্ধ করে দেওয়ায় এ হাটে পশু  বেচাকেনা বন্ধ হয়ে যায়।

উপজেলার চাঁদখালী, কাসিমনগর স্থায়ী পশুর হাট আর বাঁকা, পৌরসভার সরল ও আগড়ঘাটা নামক স্থানে পশুর হাট বসছে; যা উপজেলার তিন দিকের শেষপ্রান্তে অবস্থিত। এতে বিক্রেতা ও ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।

এ বিষয়ে গদাইপুর বাজারের ইজারাদার সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী বলেন, আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ কুরবানির পশুর হাটটি ইজারা নিয়ে যে খাজনা আদায় করেছি তা স্থানীয় মসজিদের উন্নয়ন কাজে লাগিয়েছি। একটি দুষ্টচক্রের অসৎ উদ্দেশ্যের কারণে এটি বন্ধ হয়ে গেল। তবে আমি আশা করছি কর্তৃপক্ষ সর্বসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করবেন।

উপজেলা  নির্বাহী  অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, হাট ইজারা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসক স্যারের। তিনি অনুমোদন দিলে হাট বসবে আর না দিলে আমার কিছু করার নেই।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)