শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
১৩৩ বার পঠিত
শনিবার ● ২৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

---মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার বিলনাথুর গ্রামের সেলিমের ছেলে আনিক (১৯), একই গ্রামের ফজলু শেখের ছেলে নয়ন শেখ (২০) এবং ইছাপুর গ্রামের মৃত শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২০)। এছাড়া মামলার প্রধান আসামী বিলনাথুর গ্রামের বদর শেখের ছেলে সৌরভ শেখ এবং ৫ নং আসামী একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. হুসাইন (২১) পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনে উপজেলার বিলনাথুর গ্রামের সৌরভ শেখের পরিচয় হয়। সেই সুবাধে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখায়। গত ৫ এপ্রিল দেখা করার কথা বললে ওই দিন সকাল ১০ টায় শ্রীপুর ট্যাম্পু ট্যান্ড বালুর মাঠে ওই ছেলের সাথে দেখা করতে আসে ওই স্কুল ছাত্রী। এ সময় সৌরভ ও তার সাথে থাকা ৪ ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে উপজেলার খড়িয়ারচাইল মাঠের মধ্যে মিন্টু মিয়ার মাছের ঘেরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এবং তা মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় আসামীরা। এ ঘটনা জানাজানি হলে ওই ছাত্রীর মা বাদী হয়ে ২২ মে বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)