শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল উত্তরপাড়া থেকে প্রায় দুই লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় এ অভিযান চালায়।
এ সময় কোডিন মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ স্ত্রী শুকুরোনকে (৫৭) আটক করা হলেও তার স্বামী নূর মিয়া (৬৪) পালিয়ে গেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার। জব্দকৃত প্রতিটি বোতলে কোডিন ফসফেট মিশ্রিত মাদকের উপাদান বিদ্যমান।
তিনি আরো জানান, স্বামী নূর মিয়া ও স্ত্রী শুকুরোন প্রায় দুই বছর ধরে বাড়িতে থেকে বিভিন্ন ধরণের মাদক বেচাকেনা করে আসছে। তাদের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ১৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি শুকুরোনকে শনিবার দেড়টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি নূর মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 