রবিবার ● ২৪ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর কুরবানির পশুর হাট তিনপক্ষের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৩০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের প্রভাব বিস্তারে ও গরুর হাটের খাজনা আদায়ের নামে অর্থ বাণিজ্যের লক্ষ্যে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গদাইপুর বাজারে পশুর হাট বসাতে তিনটি পক্ষ আবেদন করে। কোন পক্ষই নিজেদের ছাড় দিতে নারাজ। ত্রিমুখী টানা হেছড়া এবং কয়েকজন ব্যক্তির কারণে বিভিন্ন এলাকার গরুর খামারি, ব্যাপারী, ফড়িয়া, খুচরা গরু লালনপালনকারী ও ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। বিগত সময়ে কুরবানির ঈদের ১০-১৫ দিন আগেই কুরবানির পশু বিকিকিনি শুরু হয়ে যেত। সকাল থেকে রাত ৮-৯টা পর্যন্ত কুরবানির পশুর হাটে লোক ও পশুতে জমজমাট থাকত। কিন্তু চলতি বছর পশুর হাট না বসায় ফাঁকা অবস্থা বিরাজ করছে। এতে সবার মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
গদাইপুরের বাসিন্দা স্কুলশিক্ষক বাবর আলী গোলদার বলেন, কোনো ঝামেলা ও চাঁদাবাজি ছাড়াই গদাইপুর হাটে অসংখ্য গরু-ছাগল বিক্রি হতো। এ হাটের একটা ঐতিহ্য ছিল। বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতাদের মিলন মেলা বসত।
খুলনার পাইকগাছা আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত সব থেকে বড় কোরবানির পশুর হাট এই গদাইপুর। যোগাযোগ ব্যবস্থা ভালো ও সুন্দর পরিবেশ থাকায় পশুর বাজারে বিক্রেতা ও ক্রেতা সাচ্ছান্দের সাথে পশু বেচা- কেনা করতে পারত। কিন্তু একেবারে স্বার্থসংশ্লিষ্ট কারণে তিনটি পক্ষ হাটের ইজারা নিতে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে আবেদন করেন। তিন পক্ষই অনড় থাকায় বিষয়টি জেলা প্রশাসক দপ্তর পর্যন্ত গড়ায়। শেষমেশ জেলা প্রশাসক ইজারা বন্ধ করে দেওয়ায় এ হাটে পশু বেচাকেনা বন্ধ হয়ে যায়।
উপজেলার চাঁদখালী, কাসিমনগর স্থায়ী পশুর হাট আর বাঁকা, পৌরসভার সরল ও আগড়ঘাটা নামক স্থানে পশুর হাট বসছে; যা উপজেলার তিন দিকের শেষপ্রান্তে অবস্থিত। এতে বিক্রেতা ও ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।
এ বিষয়ে গদাইপুর বাজারের ইজারাদার সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী বলেন, আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ কুরবানির পশুর হাটটি ইজারা নিয়ে যে খাজনা আদায় করেছি তা স্থানীয় মসজিদের উন্নয়ন কাজে লাগিয়েছি। একটি দুষ্টচক্রের অসৎ উদ্দেশ্যের কারণে এটি বন্ধ হয়ে গেল। তবে আমি আশা করছি কর্তৃপক্ষ সর্বসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, হাট ইজারা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসক স্যারের। তিনি অনুমোদন দিলে হাট বসবে আর না দিলে আমার কিছু করার নেই।






খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 