সোমবার ● ২৫ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কালিগঞ্জে ট্রাক ড্রাইভারের লাশ পাওয়ার ঘটনার রহস্য উদঘাটন বিষয়ে গতকাল সোমবার দুপুরে মাগুরা পুলিশ কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্স এর মালিক গোপাল সাহা ঢাকা থেকে ৬০ ব্যারেল ভোজ্য তেলের অর্ডার গ্রহণ করে এবং তার মূল্য পরিশোধ করে। পরবর্তীতে ১৮ মে ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ট্রাক ড্রাইভার আব্দুর রহমান নারায়ণগঞ্জ হতে মাগুরার উদ্দেশ্য রওনা করে। ট্রাক ড্রাইভার মালিকের নিজ প্রতিষ্ঠানে না পৌঁছালে গোপাল সাহা ড্রাইভারের মোবাইল ফোনের যোগাযোগ করার চেষ্টা করেন। এ সময় ট্রাক ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তিনি পার্শ্ববর্তী জেলাগুলোতে ট্রাক ড্রাইভারের সন্ধান চালাতে থাকেন। গত ২০ মে বিকাল ৪ টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার খোলা বাজার হতে গাজির বাজার সড়কের খেদপাড়া নামক স্থানে পাকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় মিসিং হওয়া ট্রাক হতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা কালিগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার করে। এরপর কালীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়।
এরপর ২৩ মে শালিখা আরপাড়া বাজারের মহামায়া ট্রেডাস এর মালিক গোপাল সাহা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবগত করান । এর পরিপেক্ষিতে আমার নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা ও মাগুরা জেলার বিভিন্ন থানায় এলাকা হতে তথ্য সংগ্রহ করে ১৯ লক্ষ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল ভর্তি ট্রাক ছিনতাই ও ঝিনাইদা জেলার কালীগঞ্জে লাশ ঘটনার রহস্য উদঘাটন করা হয়। পরে মাগুরা সদর থানা পুলিশ যৌথ অভিযানে ট্রাক ড্রাইভার হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত আজাদ হোসেন হিটলার (২৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদের বাড়ি মাগুরা সদরের কেচুয়াডুবি গ্রামে।
পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িত প্রত্যেকেই একে একে গ্রেফতার করা হবে।






পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা 