শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » মোংলা বন্দর কর্মচারীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার দিলেন বন্দর চেয়ারম্যান
প্রথম পাতা » আঞ্চলিক » মোংলা বন্দর কর্মচারীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার দিলেন বন্দর চেয়ারম্যান
৩৬৮ বার পঠিত
সোমবার ● ১৭ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলা বন্দর কর্মচারীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার দিলেন বন্দর চেয়ারম্যান

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা ; পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে প্রথমবার মোংলা বন্দরের স্থায়ী ও অস্থায়ী সকল কর্মচারীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।


সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে মোংলা বন্দরে কর্মরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী, আনসার, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ও বন্দরের আওতাধীন মসজিদগুলোর ইমাম-মোয়াজ্জেম মিলে সর্বমোট ১২০০ জন কর্মচারীদের মাঝে এ শুভেচ্ছা উপহার দেওয়া হয়।


উপহার সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল ,১ কেজি চিনি, তেল ৩ লিটার (ফ্রেশ), লাচ্ছা সেমাই ১ প্যাকেট (১ কেজি) ওগুড়ো দুধ ৫০০ গ্রাম।


মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেন।


প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কর্মচারীরা হচ্ছে বন্দরের প্রাণশক্তি। এককভাবে কাজ করলে সফল হওয়া কঠিন তাই বন্দরের উন্নয়নের জন্য সকলকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান, সদস্য (হারবার ও মেরিন), ড. এ. কে. এম. আনিসুর রহমান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও কালাচাঁদ সিংহ, সচিব ও পরিচালক (প্রশাসন) (অ:দা:)। এছাড়াও উপস্থিত ছিলেন ---মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগন, সিবিএ নেতৃবৃন্দ ও মোংলা বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ