সোমবার ● ১৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » ২দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
২দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
পরিতোষ কুমার বৈদ্য ;শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
; উপকূলীয় এলাকায় সমস্যা চিহ্নিত করে নীতি নির্ধারক মহলে তুলে ধরতে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের দক্ষতা উন্নয়নে ১৭ ও ১৮ এপ্রিল ২০২৩ তারিখ ২ দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয় । আজ সকাল ১০:০০ টায় লিডার্সের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ ৫ টি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ২৬ জন প্রতিনিধি নিয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সভাপত্বি করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর সাধারন পরিষদের সদস্য ববিতা রানী মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কেীশিক রায় প্রমূখ।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় এলাকার সমস্যা সমাধানে দরকার জনগণের সম্মিলিত উদ্যোগ এবং সম্মিলিত দাবী। যদি এসব দাবী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় তাহলে উপকূলের সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি হবে। জনগণের পক্ষে দাবী সমূহ স্থানীয়, জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম ভূমিকা নিতে পারে।






পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 