শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলা থানা পুলিশের মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলা থানা পুলিশের মতবিনিময় সভা
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা ;
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে মোংলা থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে মোংলা থানা পুলিশের সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোংলা থানার আয়োজনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।
এসময় বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মোংলা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উদয় শংকর বিশ্বাস, সহ-সভাপতি মনি মহন অধিকারী ও বিভিন্ন ইউপি সদস্য সহ সকল ইউনিয়নের মন্দির কমিটির ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 