শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল হানাদার মুক্ত দিবস আজ
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল হানাদার মুক্ত দিবস আজ
১৬৫ বার পঠিত
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল হানাদার মুক্ত দিবস আজ

---নড়াইল প্রতিনিধি ; ১০ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মভূমি নড়াইল জেলা হানাদার মুক্ত দিবস।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর নড়াইল থেকে পাকবাহিনীকে সম্পূর্নরূপে বিতাড়িত করা হয়। এদিনে নড়াইল শত্রু মুক্ত হয়। ২৪ নভেম্বর কালিয়া এবং ৮ ডিসেম্বর লোহাগড়া থানা মুক্ত হওয়ার পরে ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে নড়াইলে পাকবাহিনীর ওপর আক্রমণ শুরু করেন।

১০ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় অবস্থানরত পাকবাহিনীকে ঘিরে ফেলেন। শুরু হয় তুমূল সংঘর্ষ। এ সময় পাকবাহিনীর দুই সৈনিক নিহত হলে অধিনায়ক বেলুচ কালা খান ‘সারেন্ডার সারেন্ডার’ চিৎকার শুরু করেন। এরপর বেলুচ কালা খান ২২ জন পাকসেনা ও ৪৫ জন স্থানীয় রাজাকার এবং বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

১৪ ডিসেম্বর মেজর মঞ্জুর নড়াইলে আসেন এবং মুক্তিপাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ নড়াইলে বিভিন্ন কর্মসূচি রয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)