সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারীকে(১২ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ১দিন ব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান একই দিনে বিকাল ৪:০০ টায় আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একই দপ্তরের ভিএফএ সুদীপ্ত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আমরা প্রাণীসম্পদ অধিদপ্তর শ্যামনগর উপজেলার সকল ইউনিয়নে জনগণকে মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এর পাশাপাশি ফেইথ ইন এ্যাকশন হাঁস-মুরগি পালন বিষয়ক যে প্রশিক্ষণের আয়োজন করেছে, সেজন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে বাড়িতে সঠিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 