সোমবার ● ২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের মত বিনিময়
কয়রায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের মত বিনিময়
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ;আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।
২অক্টোবর, সোমবার কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রার্থী হওয়ার ঘোষনা দেন তিনি। ব্যারিস্টার নেওয়াজ মেরাশেদ পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফ্ফর হাসানের পুত্র। বর্তমানে তিনি ঢাকার হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। মত বিনিময়কালে নেওয়াজ মোরশেদ বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আত্ম-কর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জিএম আঃ রশিদ, মোঃ সোহেল রাশেদ জনি, মোঃ ইমরান হোসেন, মোঃ মুনছুর আলী সরদার, গাজী মোঃ শফি কামাল, মোসাদ্দেক হাসান মিন্টু, আবু হানিফ, রায়হান হোসেন, এ্যাডভোকেট মনজুরুল হাসান প্রমুখ।
এ সময় কয়রা উপজেলার কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 