শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরায় ২৯৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছেছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরায় ২৯৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছেছে

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও ২ আসনের মোট ২৯৫ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছেছে । গতকাল শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ ।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো: মিজানুর রহমান বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে মাগুরা-১ ও ২ আসনের ২৯৫টি কেন্দ্রে ভোট গ্রহন চলবে। মাগুরা-১ আসনের মোট ১৫২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানোর কাজ সম্পন্ন হয়েছে । এ নির্বাচনে মাগুরা-১ আসনে ১৫২টি ভোট কেন্দ্রে ৮১২টি বুথে ৪ লক্ষ ৪৮৫ জন ভোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে । অপরদিকে,শালিখা উপজেলা থেকে মাগুরা-২ আসনে মোট ১৪৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হয়েছে । মাগুরা-১ আসনে ১৪৩টি কেন্দ্রে ৭৮৫টি বুথের মাধ্যমে ৩ লক্ষ ৮৭ হাজার ৪৩৫ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবে ।
এ নির্বাচনী পুলিশ,আনসার,বিজিবি,র্যাব,নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত,স্টাইকিং ফোর্স,ডিবি পুলিশ আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে । পাশাপাশি সেনাবাহিনীর টহল থাকবে জোরদার ।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 