রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শরণখোলা বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা সভা
শরণখোলা বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা সভা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি; একসময় বন্যপ্রাণী দেখলেই মানুষ তা পিটিয়ে মেরে ফেলতো। কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে যে, বন্যপ্রাণিদেরও মানুষের প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণির গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণি ক্ষতি করলেও তাকে এখন আর কেউ হত্যা করে না। নিরাপদে তাকে বনে ফিরিয়ে দেয়। ধীরে ধীরে মানুষ এবং বন্যপ্রাণির মধ্যে দ্ব›দ্ব অনেকাংশেই কমে গেছে। সরকারের নানা উদ্যোগের কারণে বন্যপ্রাণির সুরক্ষায় মানুষ অনেক সচেতন হয়েছে।
রবিবার (৩ মার্চ) বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এমন আশার কথাই জানিয়েছেন বক্তারা। খুলনার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বনবিভাগের আয়োজনে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী বাজারের প্রদীপন সাইক্লোন শেল্টার মিলনায়তনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও কাজী মুহাম্মদ নূরুল করিম। মূখ্য আলোচন ছিলেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপন ড. মো. ওয়াসিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাছানুজ্জামান পারভেজ, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বনবিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী ও শরণখোলা প্রেক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
সভায় সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটি ও বনসুরক্ষা কমিটির সদস্য, জেলে, বাওয়ালী, মৌয়ালীসহ কয়েকশ পেশাজীবি অংশগ্রহন করেন।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 