শনিবার ● ২৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে।২৩ মার্চ শনিবার সকালে পাইকগাছার নতুন বাজার এলাকায় পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা অনুষ্ঠিত হয়। এরপর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, গদাইপুর, বোয়ালিয়া মোড় এলাকার বিভিন্ন গাছে পাখির বাসা স্থাপন করা হয়। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় প্রধান অতিথি ছিলেন,অনারারি ক্যাপ্টেন (অব:) মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, কবি রোজি সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, মো:মোজাম আলী সরদার, আছিয়া খাতুন, তাবসিরা সুলতানা তাইবা, লিনজা আক্তার মিথিলা, দিপান্বীতা অধিকারি,মুনিরা আহম্মেদ,লাবিবা আক্তার লোচমি, সেতু আক্তার তুলি, ব্যবসায়ী গৌতম ভদ্র, পরিবেশ কর্মি আব্দুল বারিক,কওছার আলী ,গনেশ দাস, প্রমুখ।
উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে। বক্তারা মাঠ সভায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।







পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ 