শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল
রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতিকের পক্ষে কাজ করায় পাইকগাছায় যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষের মৎস্য লীজঘের জবরদখল করা হয়েছে। এঘটনায এলাকায় ব্যাপক ক্ষভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে অহিদুজ্জামান মোড়লের নির্দেশে তার শ্যালক মো: জাকির হোসেন সরদার ও তোবারক হোসেন ভূট্ট উপজেলা যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষের লীজ ঘেরটি জবর দখল করেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ ঘোষের পুত্র যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষ কয়েক বছর যাবৎ বাইশারাবাদ মৌজায় প্রায় ৯ বিঘা জমি জমির মালিকদের কাছ থেকে লীজ ডিড নিয়ে ও এফসিডিআই প্রকল্পের অনুমোদন নিয়ে মৎস্য ও ধান চাষ করে আসছে। উক্ত মৎস্য লীজ ঘেরটি জবর দখল করতে মঠবাটী গ্রামের মৃত তারাই সরদারের পুত্র তোবারক হোসেন ভুট্ট দীর্ঘদিন পায়তারা করে আসছে।নির্বাচনের পর গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার মো: জাকির হোসেন সরদার ও তোবারক হোসেন ভূট্ট লোকজন নিযে ঘেরটি দখল করে নেয়। যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষ ঘেরটি ফিরে পেতে অহিদুজ্জামান মোড়ল ও খুলনা -৬,পাইকগাছা- কয়রার সংসদ সদস্য মো: রশিদুজ্জামানের কাছে গিয়ে একাধিকবার ধর্ণা দিলেও কোন সমাধান পায়নি। এবিষয় অহিদুজ্জামান মোড়ল বলেন, অনুপ ঈগলের পক্ষে কাজ করেছে. ওর ক্ষমা নেই, ্ওর ঘের কেড়ে নেওয়া হবে, কোন মাপ নেই।ঘেরের কোন সমাধান না হওয়ায অনুপ কুমার ঘোষ থানায় অভিযোগ করেছে। এবিষয় থানার ওসি ওবাইদুর রহমান বলেন, উভয় পক্ষকে ডেকে ঘেরের সমস্যা সমাধান করার জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার 