শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

SW News24
শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল
প্রথম পাতা » অপরাধ » রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল
৪৩৬ বার পঠিত
শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক প্রতিহিংসার জেরে পাইকগাছায় যুবলীগ নেতার মৎস্য ঘের দখল

---

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতিকের পক্ষে কাজ করায় পাইকগাছায় যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষের মৎস্য লীজঘের জবরদখল করা হয়েছে। এঘটনায এলাকায় ব্যাপক ক্ষভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে অহিদুজ্জামান মোড়লের নির্দেশে তার শ্যালক মো: জাকির হোসেন সরদার ও তোবারক হোসেন ভূট্ট উপজেলা যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষের লীজ ঘেরটি জবর দখল করেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ ঘোষের পুত্র যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষ কয়েক বছর যাবৎ বাইশারাবাদ মৌজায় প্রায় ৯ বিঘা জমি জমির মালিকদের কাছ থেকে লীজ ডিড নিয়ে ও এফসিডিআই প্রকল্পের অনুমোদন নিয়ে মৎস্য ও ধান চাষ করে আসছে। উক্ত মৎস্য লীজ ঘেরটি জবর দখল করতে মঠবাটী গ্রামের মৃত তারাই সরদারের পুত্র তোবারক হোসেন ভুট্ট দীর্ঘদিন পায়তারা করে আসছে।নির্বাচনের পর গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার মো: জাকির হোসেন সরদার ও তোবারক হোসেন ভূট্ট লোকজন নিযে ঘেরটি দখল করে নেয়। যুবলীগ নেতা অনুপ কুমার ঘোষ ঘেরটি ফিরে পেতে অহিদুজ্জামান মোড়ল ও খুলনা -৬,পাইকগাছা- কয়রার সংসদ সদস্য মো: রশিদুজ্জামানের কাছে গিয়ে একাধিকবার ধর্ণা দিলেও কোন সমাধান পায়নি। এবিষয় অহিদুজ্জামান মোড়ল বলেন, অনুপ ঈগলের পক্ষে কাজ করেছে. ওর ক্ষমা নে, ্ওর ঘের কেড়ে নেওয়া হবে, কোন মাপ নে।ঘেরের কোন সমাধান না হওয়ায অনুপ কুমার ঘোষ থানায় অভিযোগ করেছে। এবিষয় থানার ওসি ওবাদুর রহমান বলেন, উভয় পক্ষকে ডেকে ঘেরের সমস্যা সমাধান করার জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার

আর্কাইভ