বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
পাইকগাছায ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
পাইকগাছায ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ। বক্তৃতা করেন,পাইকগাছায সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন 