শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
২৫৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

---

মাগুরা প্রতিনিধি : আগামী ৮ মে মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচন । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । মাগুরা জেলা নির্বাচন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে ।

সভায় মাগুরা সদর  উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: মশিউদৌলা রেজা ও জেলা নির্বাচন অফিসার মো: মাসুদুর রহমান। মতবিনিময় সভায় নির্বাচনে কর্মরত ১৩৫ জন প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সহকারি নির্বাচন কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।

প্রশিক্ষণে জানানো, আগামী ৮ মে মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে মাগুরা সদর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১২০ ভোটকেন্দ্রে ৮৩৮টি কক্ষে ৩ লক্ষ ২৩ হাজার ৫শত ৬ জন ভোট  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের ভোট প্রদান করবেন । এ নির্বাচনে একজন ভোটার কিভাবে ভোট দিবেন,কিভাবে নাম নাম লিপিবদ্ধ করতে হবে,বৈধ ভোট,অবৈধ ভোট,বাতিল ভোটসহ নির্বাচনের সার্বিক নিয়ম-কানুন সর্ম্পকে প্রিজাইডিং অফিসারদের  অবগত করানো হয় । নিদিষ্ট সময়ে ভোট গ্রহন ও নির্দিষ্ট সময়ে ভোট সমাপ্ত হবে এ বিষয়ে গুরুত্ব নিয়ে সকল প্রিজাইডিং অফিসারকে সকল প্রভাব থেকে মুক্ত হয়ে স্ব স্ব কেন্দ্রে স্বাধীনভাবে কাজ করতে বলা হয় ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আর্কাইভ