শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নাশকতা মামলাসহ তিন আসামি আটক
পাইকগাছায় নাশকতা মামলাসহ তিন আসামি আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাশকতা মামলার এক আসামিসহ দুই পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ২০ ডিসেম্বর শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়ার দিকনির্দেশনায় শুক্রবার রাতে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে সুকান্ত কুমার দাস ওরফে মনা (৩৮) কে আটক করা হয়। তিনি পাইকগাছা থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলার নম্বর ৬(৮)/২৪। একই রাতে পৃথক অভিযানে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের কামরুল গাজীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি নাহিদ ইসলাম গাজী (১৯) ও খড়িয়া গ্রামের আইজুল সানার ছেলে মোঃ জনি সানাকে আটক করা হয়।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, আটক আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪ 