মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
নড়াইল প্রতিনিধি; নড়াইলের কালিয়া উপজেলার পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানান, বিদ্যালয়ের মাঠ দখল করে কলাবাড়ীয়া গ্রামের মনিরুজ্জামান দালান ঘর নির্মাণ করছেন। নিজেদের জমি ছাড়াও প্রায় দুই শতক সরকারি জায়গা দখল করে একতলা পাকাঘর নির্মাণের কাজ চলছে। এর আগেও একই দাগের সরকারি জমিতে একতলা দালানঘর ও দোকান নির্মাণ করেছেন মনিরুজ্জামানের চাচা। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধূলায় সমস্যা হচ্ছে। মাঠ ছোট হয়ে গেছে। দ্রুত নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান দাবি করেন, তিনি তার পৈতৃকভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। সরকারি জায়গার ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে।
কলাবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শেখ মোহাম্মদ আফিল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে অবৈধ ভাবে নির্মিত দালানঘরের কাজ বন্ধ করে দিয়েছি। যে অংশটুকু সরকারি সম্পত্তি তা চিহিৃত করে দাগ টেনে দেয়া হয়েছে।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 