শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন; নাশকতা মামলায় গ্রেফতার ৩
মাগুরায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন; নাশকতা মামলায় গ্রেফতার ৩
মাগুরা প্রতিনিধি: মাগুরায় গত ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে অগ্নি সংযোগের ঘটনায় মাগুরা পুলিশ ৩ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের নিজনান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন শেখ (১৯), রায়হান শেখ (২৩) ও শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকার শাহিন হাসানের ছেলে হাসিবুল হাসান (২০) ।
শুক্রবার বিকালে জেলা পুলিশ কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম ( ক্রাইম এন্ড অবস) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ৬ ডিসেম্বর গভীর রাতে জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। ঘটনায় সরকারি এ দুই অফিসে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নথি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ, পুলিশের একাধিক টিম শহরের অভিযান চালায়।এ অভিযানে প্ররিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে নিজনান্দরয়ালী গ্রাম থেকে রবিন ও রায়হানকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারত্তিতে শহরের নোমানী ময়দান সংলগ্ন এলাকা থেকে হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, নাশকতার উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার কারা মদত দাতা, তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, তাদের দেয়া তথ্য মতে শহরের গুরুত্বপূর্ণ অফিস আদালতে হামলা করার মূল উদ্দেশ্যই ছিল পরিকল্পনাকারীদের। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।






নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪ 