শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
১৩৯ বার পঠিত
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ ১২টি মামলার আসামি মোহাম্মদ মুরাদ হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। তিনি আব্দুল হাকিমের ছেলে এবং পারনান্দয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা। নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
এসআই পলাশ ও এসআই মেহেদির নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শুভ দাস (২৩) মো. আরিয়ান রাফি রুহিন (২২) আল সাদিউল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, মাগুরা সদর থানাধীন নতুন বাজার সাহাপাড়া এলাকায় একটি ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,কিছুদিন আগে  মাগুরা-ঢাকা রোডে ৩০০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ টাকা ও মোটরসাইকেলসহ দীপ্ত কুমার দাস আপন দুলাভাই ডিবি পুলিশের হাতে আটকব হয়। এরপর থেকেই শুভ দাস মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার সহযোগীরা ইয়াবা কিনতে এলে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
এ বিষয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) বলেন, মাগুরায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)