রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
খুলনার পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে চাকরিতে থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বিমল বিশ্বাসকে ৬ বছরের সশ্রম কারদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২৬ এপ্রিল রোববার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী। রায় ঘোষণার সময় আসামি বিমল আদালতে উপস্থিত ছিলেন না। আসামি বিমল পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, জন্ম তারিখ ভুল দেখিয়ে আসামি বিমল বিশ্বাস ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ পদে চাকুরিতে যোগদান করেন।
প্রতারণার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে চাকরিতে বেশি দিন থেকে সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন জন্ম তারিখ দেখিয়ে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করে।
২০১৮ সালে একই গ্রামের নির্মল চন্দ্র অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে। ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ ফয়সাল কাদের আসামি বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।






নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক 