রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
মাগুরা প্রতিনিধি : গুপ্ত রাজনীতির ঠিকানা এই বাংলায় হবে না। মাগুরার শ্রীপুরে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে মদনপুর ব্রীজ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খাঁন, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান আলী, সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রদল নেতা আরিফুল, তানজিল ও রিফাত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, কলেজ শাখা ছাত্রদলের সহ সাংগঠনিক মৃদুল মুন্সীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা রুখে দিতে জামাত-শিবির গুপ্ত ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকল নেতাকর্মীরা যার যার স্থান থেকে সচেতন থেকে প্রতিরোধ গড়ে তুলবো।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 