বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে কোরবানীর পশু হাট বসানোর পদক্ষেপ গ্রহণ করায় খেলোয়াড়, পরিবেশকর্মী, ক্রীড়ামোদী ও্ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে দুটি পক্ষের মধ্যে পরস্পর বিরোধী চাপা উত্তেজনাও বিরাজ করছে। এ ঘটনায় গদাইপুর ফুটবল খেলার মাঠে কোরবানীর পশু হাট বসানোর অপচেষ্টা বন্ধ করতে মর্নিংসান স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল মাঠটি অবস্থিত। মাঠের পাশ দিয়ে মেইন সড়ক ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মাঠটি এলাকার শিশু-কিশোর, যুবসমাজের খেলাধুলা, শরীরচর্চা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার একমাত্র স্থান। প্রতি বছর মাঠে অন্তঃস্কুল প্রতিযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে থাকে। এটি শুধু একটি মাঠ নয় বরং এলাকার তরুণ প্রজন্মের সুস্থ বিকাশ, সামাজিক বন্ধন এবং অপরাধমুক্ত পরিবেশ গঠনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লখ্য করা যাচ্ছে য়ে, বর্তমানে কিছু লোক ব্যক্তি ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে পবিত্র ঈধ-উল আযহা উপলক্ষে উক্ত খেলার মাঠে পশুর হাট বসানোর অপচেষ্টা চালাচ্ছে, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত উদ্বেগজনক। অতিতে কখনোই খেলার মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়নি। প্রতি বছর গদাইপুর বাজারে সুন্দর পরিবেশে কোরবানীর পশু হাট বসে।
উক্ত খেলার মাঠে পশুর হাট বসানো হলে মাঠটি পশুর বর্জ্য, মল-মূত্র ও ময়লা আবর্জনায় দুষিত হয়ে পড়বে। দীর্ঘসময়ের জন্য মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। শিশু- কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে পড়বে, যা শারিরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। দূর্গন্ধ ও অস্বাস্থকর পরিবেশ সৃস্টি হয়ে পাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হবে। মাঠটি খেলাধুলার উপযোগী হিসাবে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীকে এ অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।






মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 