শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ মে ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য -নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
প্রথম পাতা » রাজনীতি » নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য -নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
৪৭৭ বার পঠিত
শনিবার ● ১১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য -নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

---

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না।

তিনি ১১ মে শনিবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তারা তাদের ভোট প্রদান করুক। নির্বাচনে ভোটগ্রহণে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে কোন বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে নির্বাচন কমিশন চারধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন করছে। অনৈতিক ও প্রভাব বিস্তারকারীদের পক্ষে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন নির্বাচন কমিশনার।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ মোঃ এটিএম শামীম মাহমুদ।

সভা শেষে নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)