শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় প্রতিবন্ধী মা-ছেলেকে নিজস্ব অর্থায়নে ঘর তৈরি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান তুহিন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় প্রতিবন্ধী মা-ছেলেকে নিজস্ব অর্থায়নে ঘর তৈরি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান তুহিন
২৭৬ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রতিবন্ধী মা-ছেলেকে নিজস্ব অর্থায়নে ঘর তৈরি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান তুহিন

---পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের প্রতিবন্ধী স্ত্রী ও সন্তানের জন্য একটি পাকা ঘর নিজস্ব অর্থায়নে তৈরি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি  চেয়ারম্যান তুহিন। বিধবা ফরিদা বেগম ও ছেলে মুন্না দুজনেই প্রতিবন্ধী ও অসুস্থ। অসহায় ও মানবেতর জীবনযাপন যেনো প্রতিবন্ধী মা-ছেলের নিত্যদিনের সঙ্গী। এছাড়াও মাথা গোজার ঘরটিও ছিলো খুবই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। এমতাবস্থায় পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, গত কয়েক মাস পূর্বে পরিবারটির অসহায়ত্বের কথা শুনে মানবিক সহায়তা নিয়ে তাদের বাড়িতে যান। সে সময় তাদের বসত ঘরের করুণ অবস্থা দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস প্রদান করেছিলেন।সে মোতাবেক  চেয়ারম্যান তুহিনের নিজস্ব অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় ইতিমধ্যে তাদের বসতভিটার জায়গায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি নতুন পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ১৫ জুলাই সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটির ফিতা কেটে প্রতিবন্ধী মা-ছেলের সুখে শান্তিতে থাকার জন্য উক্ত ঘরটি তাদের হাতে হস্তান্তর করেছেন চেয়ারম্যান তুহিন। এ বিষয়ে চেয়ারম্যান তুহিন জানান, আল্লাহ পাক আমাকে যতদিন বাচিয়ে রাখেন প্রতিবন্ধী সহ মানব কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। উল্লেখ্য, নিজ অর্থায়নে দাতব্য প্রতিষ্ঠান কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট পরিচালনা সহ পূর্বেও কয়েকজন প্রতিবন্ধীদের ঘর করে দিয়েছেন তিনি।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ

আর্কাইভ