মঙ্গলবার ● ৩০ জুলাই ২০২৪
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে পাইকগাছার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য’র আলোকে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপজেলা বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাচিবুর রহমান, লোনাপানি কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক মোঃ সফিকুল আলম, বৈজ্ঞানিক মোঃ মাসুদুর রহমান, কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ হাদিউজ্জামান হাদিস।
মতবিনিময় সভায় আলোচনা করেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, আলাউদ্দিন রাজা, আব্দুল আজিজ, সেহেন্দু বিকাশ, তৃপ্তি রজ্ঞন সেন সহ উপস্থিত সাংবাদিক বৃন্দ।






সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব
শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
পাইকগাছায় হলুদ সাংবাদিকরা দিনে দিনে অপ্রতিরোধ্য
নবাগত জেলা প্রশাসকের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কপিলমুনি প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের ঘটনায় আদালতে মামলা
প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন
মাগুরায় বিদায়ী জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত 