সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছার নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছার খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় প্রকাশ চন্দ্র সরকার ভিত্তিহীন ও মিথ্যা তথ্য উপাস্থপনের প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল লিখিত বক্তব্যে বলেন ২৮মার্চ ২০২১ সালে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে ১ অক্টোবর ২০২৩ সালে সৃষ্ট পদে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশ চন্দ্র সরকার আবেদনের শর্তে যোগ্য না থাকায় আবেদন না করতে পেরে নিয়োগ পরীক্ষায় অকৃতকার্যদের উত্তেজিত করে কতিপয় ব্যক্তিদের মিথ্যা তথ্য দিয়ে ফুসলিয়ে আমার এবং ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সর্বশেষ সরকারি নীতিমালার আলোকে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আমি ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 