শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় সভা
মাগুরায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় সভা
![]()
মাগুরা প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতিতে সাংবাদিকদের মতবিনিময় করেছে জেলা বিএনপি মাগুরা । গতকাল শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট নিতাই রায় চেšধুরী । বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন,জেলা বিএনপির সিনিয়র সদস্য মনোয়ার হোসেন খান,যুগ্ম-সম্পাদক রোকনুজ্জামান,সদর থানা বিএনপির আহবায়ক কুতুবদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম প্রমুখ। সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয় । সভায় বক্তারা বলেন,ছাত্রদের আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি । এ বাংলাদেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা হামলা , লুটপাত ,নৈরাজ্যের বিরুদ্ধে । যারা লুটপাত করেছে আপনারা তাদের নাম আমাদের নিকট দিন আমরা ব্যবস্থা নেব। সকল ধরণের বিশৃঙ্খলা থেকে সব নেতাকর্মীদেও ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয় সভা থেকে।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 