শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ
পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ

১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের এর সহযোগিতায় প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে ১০০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, পবিত্র কুমার সরদার, রিংকু রায়, পলাশ কুমার রায়। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর দেবব্রত কুমার গাইন, প্রকল্প সমন্বয়কারী, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন ও আবুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে দূর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করেছে তা প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং রোগমুক্ত থাকবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ২৫০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হবে।






পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 