শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » দেশে ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » দেশে ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত
৩১২ বার পঠিত
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

---

 

  ধারণা করা হয় বিশ্বে প্রতি ছয়জনে একজন কোন না কোনভাবে মানসিক রোগে আক্রান্ত। এ হিসেবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। বিশাল অংকের এই মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়ষ্ক মানসিক রোগী এবং ৯৪.৩ শতাংশ শিশু মানসিক রোগী চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে।

মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থ-সামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিক চর্চার ঘাটতিকে দায়ী করা হয়।

মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা বা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় উপস্থিত বক্তারা এসব তথ্য তুলে ধরেন। খুলনা সিভিল সার্জনের কার্যালয় ৩০ অক্টোবর বুধবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই আলোচনাসভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতার ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম রাজু বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। সভাটি পরিচালনা করেন সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)