শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » লোহাগড়ায় জামায়াতের সুধী সমাবেশ ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
লোহাগড়ায় জামায়াতের সুধী সমাবেশ ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলায় জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন-সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন-জামায়াতের লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সেক্রেটারি জামিরুল হক টুটুল।
এদিকে, সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন-জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এবং দ্বিতীয় বক্তা-জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার এস এম মোস্তাফা কামাল, জেলা বিএনপির সহসভাপতি নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আহাদুজ্জামান বাটু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শাফায়েত হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, নড়াইল সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম, লোহাগড়া পৌর জামায়াতের আমির হাফেজ ইমরান হুসাইন, নড়াইল পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলামসহ অনেকে।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 