রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও নাশকতা মামলায় গ্রেফতার ৩
পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও নাশকতা মামলায় গ্রেফতার ৩
পাইকগাছা থানা পুলিশ ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা সৃষ্টির মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ২০২০ সালের ৯ অক্টোবর নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা করে বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন।
গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার বিদায় নিলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গ্রামের গফ্ফার সরদারের ছেলে রুবেল সরদার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও মোঃ রশীদুজ্জামানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা দায়ের করেন। উক্ত মামলায় গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের মুছা জুয়াদ্দারের ছেলে গফ্ফার জোয়াদ্দার (৫৫), গদাইপুর গ্রামের সোহরাব সরদারের ছেলে আজিজুল করিম খোকন (৫০) ও কয়রা উপজেলার নাকশা গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে কয়রা উপজেলা কৃষকলীগের সভাপতি শাহিন গাজী (৪২)কে গ্রেফতার করে। এর আগে উক্ত মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, নাশকতা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।






পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ 