শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও নাশকতা মামলায় গ্রেফতার ৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও নাশকতা মামলায় গ্রেফতার ৩
২৬৮ বার পঠিত
রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও নাশকতা মামলায় গ্রেফতার ৩

 --- পাইকগাছা থানা পুলিশ ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা সৃষ্টির মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ২০২০ সালের ৯ অক্টোবর নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের  নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা করে বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন।

গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার বিদায় নিলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গ্রামের গফ্ফার সরদারের ছেলে রুবেল সরদার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও মোঃ রশীদুজ্জামানসহ ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা দায়ের করেন। উক্ত মামলায় গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের মুছা জুয়াদ্দারের ছেলে গফ্ফার জোয়াদ্দার (৫৫),  গদাইপুর গ্রামের সোহরাব সরদারের ছেলে আজিজুল করিম খোকন (৫০) ও কয়রা উপজেলার নাকশা গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে কয়রা উপজেলা কৃষকলীগের সভাপতি শাহিন গাজী (৪২)কে গ্রেফতার করে। এর আগে উক্ত মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, নাশকতা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আর্কাইভ