শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নগরীর জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী
প্রথম পাতা » আঞ্চলিক » নগরীর জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী
২৫২ বার পঠিত
বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নগরীর জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী

---

খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ১৩ নভেম্বর বুধবার  বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সকলের সহযোগিতায় একটি জলাবদ্ধমুক্ত নগরী গড়া সম্ভব। আমাদের এই শহরটাকে পরিচ্ছন্ন করতে নিজেদের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে। প্রাকৃতিক জলাধারগুলো যেন ভরাট না হয় সেদিকে নজর দিতে হবে। বাড়ির কোন ময়লা যেন রাস্তা বা ড্রেনে না ফেলা হয় সেদিকে নজর দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদের সাথে সংযুক্ত খালগুলো খনন করা প্রয়োজন। এতে করে খুলনার জলাবদ্ধতা অনেকাংশে সমাধান হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির সচিব শরীফ আসিফ রহমান ও এশিয়া রেজিলেন্ট সিটির প্রকল্প প্রধান ফারহানা আফরোজ। অনুষ্ঠানে ৩১ নম্বর ওয়ার্ডের আয়শা আক্তার ও তসলিম আহসান জিসান বক্তৃতা করেন। তিন দিনব্যাপী প্রদর্শনীর সমাপনীতে সুপারিশমালা উপস্থাপন করেন মোঃ জিয়াউর রহমান।

ইউএসএআইডির অর্থায়নে, জেএসআই, রিচার্জ এন্ড টেনিং ইনস্টিটিউট, ব্র্যাক বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)