শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন
২৭৬ বার পঠিত
বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

---

নড়াইল প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কাঁলাচাদপুর গ্রামের শিশু শাহিন ফকির (১০) হত্যা মামলায় এক নারীসহ একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন তিনি।

দন্ডপ্রাপ্তরা হলেন-লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের শিমুল (৪৪) ও তার মা শামীমা বেগম (৬৯), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও তার দুই ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু (৪৪) ও  সৈয়দ লিটন (৪১)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নড়াইলের নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের প্রবাসী শওকত ফকিরের ১০ বছরের শিশু শাহিন ফকির নিখোঁজ হয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার গলিত মরদেহ একই গ্রামের একটি পুকুর পাড়ের গর্ত থেকে উদ্ধার করা হয়। অভিযোগ করা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে শাহিনকে হত্যা করে মরদেহ গুম করার অপচেষ্টা করা হয়।

এ সময় শাহিনের বাবা বিদেশ থাকায় তার চাচা মিজানুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)