বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
![]()
পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করেছে। বুধবার সকাল ১০ টায় শিক্ষার্থী ঝৃতুর নেতৃত্বে দু শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ৭ মে পাইকগাছা সরকার বালিকা উচ্চ বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন,সিলেবাস,ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ ওহাব জানান, প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষিকার, তিনি না থাকলে আমরা অসহায়,পারিনা শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পৌছালে শিক্ষার্থী ঝৃতু, অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সকল সমস্যার কথা শুনে সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি শবজেল হোসেন।






পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে 